শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫, ২০-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত এসব চিকিৎসককে যোগদানপত্র গ্রহণ সাপেক্ষে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। অধিকাংশ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) রেখে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
পদায়ন পাওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন নোয়াখালী, মুগদা, ত্রিশাল, আদমদীঘি, মুন্সীগঞ্জ, ফরিদগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, পত্নীতলা, শেরপুর, দিনাজপুরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা। তাদের মধ্যে পেডিয়াট্রিক্স, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, অ্যানেসথেসিওলজি, সার্জারি, কার্ডিওলজি, ব্লাড ট্রান্সফিউশন, চর্ম ও যৌন, স্পাইন সার্জারি এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবসে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
এ ছাড়া বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এমপি/ আরআই