ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

অফিস সময়ে প্রাইভেট প্র্যাক্টিস

ডা. শারমিনকে ৩ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০২, ০২-০৮-২০২৬

ডা. শারমিনকে ৩ দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ

ছবি: মেডিকেল পোস্ট

অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচার করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. শারমিন জাহান সোমাকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় ওটি রেজিস্টারে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দিন দুপুর ২টায় ডা. শারমিন জাহান সোমা ক্লিনিকটিতে একটি অস্ত্রোপচার পরিচালনা করেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারি দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত চিকিৎসাসেবা দেওয়া ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে প্রমাণাদিসহ লিখিত ব্যাখ্যা চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন