ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
Scroll
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের তিনজন নিহত
Scroll
যশোর হাসপাতালে চিকিৎসাসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রতিমন্ত্রী
Scroll
ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে মির্জা আব্বাস
Scroll
মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি
Scroll
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
Scroll
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
Scroll
মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
Scroll
হামের উপসর্গে সিলেটে তিন শিশুর মৃত্যু
Scroll
‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা, অবশেষে মারা গেলেন সেই শিক্ষার্থী
Scroll
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

সিলেট মেডিকেলে ডা. রিফাতের পদায়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১২, ২৪-০৭-২০২৬

সিলেট মেডিকেলে ডা. রিফাতের পদায়ন বাতিল

ছবি: মেডিকেল পোস্ট

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখার সাবেক সভাপতি ডা. মাহমুদুল হক রিফাতের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল (২৩ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে সিলেটের গোলাপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডা. মাহমুদুল হক রিফাতকে সিওমেক হাসপাতালে পদায়নের বিষয়ে একই দিনের জারি করা পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত কর্মস্থলে কোনো কর্মকর্তা যোগদান না করে থাকলে তিনি পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত থাকবেন। এছাড়া নতুন কর্মস্থলে নির্ধারিতভাবে যোগদান বাধ্যতামূলক। যোগদান না করে আদেশ পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্দেশ অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবারই স্বাস্থ্য অধিদপ্তরের আরেক প্রজ্ঞাপনে ডা. মাহমুদুল হক রিফাতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করা হয়েছিল। ওই আদেশ অনুযায়ী, তাকে গোলাপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে ডা. মাহমুদুল হক রিফাত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন