শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫, ১৫-০৮-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৪ আগস্ট) বিএমটিএর সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম রসুল স্বপন ও মহাসচিব মো. শামীম শাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের রায়, সরকারি গেজেট ও অতীতে সরকারি নিয়োগের নজির থাকার পরও দেশের বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্টদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এতে নতুন করে বৈষম্য ও হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।
সংগঠনটির অভিযোগ, বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সিভিল সার্জন কার্যালয়ে তাদের সনদ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কোথাও কোথাও তাদের ‘ভুয়া’ প্রমাণের চেষ্টাও করা হচ্ছে।
বিএমটিএ জানায়, ২০১৬ সালে হাইকোর্টের রায়ে কারিগরি শিক্ষা বোর্ড ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরকারি চাকরিতে প্রতিযোগিতার সমান সুযোগ নিশ্চিত করা হয়। পরে ২০১৭ সালে এ রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায়।
সংগঠনটির দাবি, স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষায় দীর্ঘদিনের জটিলতা দূর করতে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের মাধ্যমে ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দুই শিক্ষা ব্যবস্থার ডিপ্লোমাধারীদের জন্য অভিন্ন ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়।
এমপি/ আরআই