দেশের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে মলের জীবাণু ই. কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের পটিয়ায় ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের দূষণে রাজধানীর চারপাশের নদীগুলোর পানির মানও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।