ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮
শিরোনাম
দেশের সব উপজেলা হাসপাতাল আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে। পাশাপাশি রাজধানীর শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে।
দীর্ঘদিনের প্রত্যাশার পর কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এন্ডোস্কপি সেবা। এর ফলে জেলার সাধারণ রোগীরা এখন নিজ জেলাতেই এ গুরুত্বপূর্ণ পরীক্ষা করানোর সুযোগ পাবেন।
প্রবাসে পুরনো বন্ধুত্ব ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যালামনাইয়ের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-এক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে বদলি-পদায়ন
medicalpostbd
চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে রাখার সাফল্যে ২০২৬ সালের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এলিভ্যান্স হেলথ।
সিগারেটের দাম বাড়লেও ধূমপান কমছে না বরং উচ্চমূল্যের ব্র্যান্ডের দাম বেশি বাড়ায় অনেক ভোক্তা তুলনামূলক সস্তা সিগারেটে চলে যাচ্ছেন। এতে তামাকের ব্যবহার কমার বদলে সস্তা সিগারেটের বাজার বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেশের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ব্যবহারযোগ্য পানিতে মলের জীবাণু ই. কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের পটিয়ায় ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, দীর্ঘদিনের দূষণে রাজধানীর চারপাশের নদীগুলোর পানির মানও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
দেখতে আকর্ষণীয় হলেও কৃত্রিম রং ব্যবহার করা রঙিন পাপড় ও ফ্রাইমস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে ভারতের তামিলনাড়ু খাদ্যনিরাপত্তা বিভাগ। সংস্থাটি জানিয়েছে, নিয়মিত এসব খাবার খেলে হজমের সমস্যা, কিডনির ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে নামমাত্র খরচে বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু থেরাপি সম্পূর্ণ বিনামূল্যেও পাওয়া যাচ্ছে।