নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারে কয়েকদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসক ও নার্সরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পানির অভাবে ওয়াশরুম ও টয়লেট ব্যবহার করতে না পারায় দুর্ভোগ বেড়েছে।