শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৭, ২০-১১-২০২৬ | আপডেট: ৪:২০, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠানটি ওষুধটি বাজারজাতের ঘোষণা দেয়।
ফ্যামহার্টু একটি এইচইআর২-নির্দেশিত অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট। এটি মূলত ক্যান্সার কোষকে লক্ষ্য করে কাজ করে, যাতে সুস্থ কোষের ক্ষতি তুলনামূলক কম হয়। ওষুধটি এইচইআর২-পজিটিভ ও এইচইআর২-লো স্তন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং এইচইআর২-মিউট্যান্ট ফুসফুসের ক্যান্সারসহ নির্দিষ্ট ধরনের জটিল টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়।
এতদিন উন্নত এই ওষুধের জন্য রোগীদের বিদেশ থেকে আমদানি অথবা বিদেশে চিকিৎসা নেওয়ার ওপর নির্ভর করতে হতো। ফলে তাদের বাড়তি আর্থিক ব্যয় ও নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। জিসকার উদ্যোগে ওষুধটি দেশে বাজারজাত হওয়ায় রোগীদের জন্য এটি সহজলভ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওষুধটির গুণগত মান ও কার্যকারিতা বজায় রাখতে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত আন্তর্জাতিক সি-জিএমপি মানসম্পন্ন ও-ই-বি-৪ প্ল্যান্ট এবং ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশেষ কোল্ড-চেইন নেটওয়ার্ক ব্যবহার করছে জিসকা। পাশাপাশি সারা দেশে রোগীদের জন্য বিনামূল্যে হোম ডেলিভারি সেবা চালুর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমপি/ আরআই