জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় বাড়তে থাকা পানির লবণাক্ততা মোকাবিলায় নিয়মিত পানির মান পরীক্ষা, নিরাপদ পানির সরবরাহ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। একই সঙ্গে দুর্গম উপকূলীয় এলাকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।