দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের মতে, সাধারণ জ্বরে শুধু প্যারাসিটামল সেবনই যথেষ্ট। তবে জ্বরের সঙ্গে মাথাব্যথা, সারা শরীর ও গিঁটে ব্যথা কিংবা শরীরে র্যাশ দেখা দিলে তা ডেঙ্গুর লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক বা অ্যাসপিরিনজাতীয় ওষুধ না খেয়ে দ্রুত পরীক্ষা করানো উচিত।