শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫, ২২-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে সিরাজুল হক খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ নভেম্বর রমনা থানার পুলিশের সহযোগিতায় রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন সরকারি বাঙলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহম্মেদ। ওই সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হলে তিনি গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
এমপি/ আরআই