৭৫ বছরের বেশি বয়সী, যাদের আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস নেই, তারা স্ট্যাটিন বন্ধ করলেও তিন বছরে মৃত্যুঝুঁকি বাড়ে না—নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তবে গবেষক ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলের ভিত্তিতে নিজের সিদ্ধান্তে স্ট্যাটিন বন্ধ করা উচিত নয়।