পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি নাগরিকদের টার্গেট করে যৌন উত্তেজক ওষুধ, সিরাপ, ট্যাবলেট ও হালুয়া বিক্রির অভিযোগ উঠেছে। নতুনহাট এলাকার গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপরীতে একটি কথিত ফার্মেসিতে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। দোকানটির ৯০ শতাংশের বেশি পণ্যই যৌন উত্তেজক ওষুধ বলে জানা গেছে।