ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ৬ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩২, ২২-১১-২০২৬

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ৬ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

অবসটেট্রিক্স ও গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নবনির্বাচিত নির্বাহী কমিটিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অবস অ্যান্ড গাইনি বিভাগের ছয় বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) নবনির্বাচিত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শেখ ফরহাদসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নবনির্বাচিতদের মধ্যে অধ্যাপক ডা: কাজী ফারহানা বেগম ওজিএসবির কোষাধ্যক্ষ, অধ্যাপক ডা: তাবাসসুম পারভীন সায়েন্টিফিক সেক্রেটারি এবং সহকারী অধ্যাপক ডা: ফারাহ নুর কালচারাল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হয়েছেন অধ্যাপক ডা: মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডা: আনজুমান আরা ও সহকারী অধ্যাপক ডা: হাসিনা খাতুন।

এ সময় সম্মানিত অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা: সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী।

অধ্যাপক ডা: শেখ ফরহাদ নবনির্বাচিত কমিটির সদস্যদের দেশের মাতৃস্বাস্থ্যসেবায় অবদান রাখা, বর্তমান বিএনপি সরকারের গৃহীত স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখা এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করার আহ্বান জানান।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন