শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২১, ২০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
তিন দিনের ভ্রমণে গিয়ে শুক্রবার (২০ নভেম্বর) পঞ্চম দিনের মতো দ্বীপটিতে অবস্থান করছেন তারা। জাহাজ চলাচল বন্ধ থাকায় কবে নাগাদ ফিরতে পারবেন, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, আটকে পড়া শিক্ষার্থীরা ২০২১-২২ শিক্ষাবর্ষের। সম্প্রতি তাদের লেকচার ক্লাস শেষ হয়েছে। ব্লক পোস্টিং শুরুর আগে কলেজ থেকে এক সপ্তাহের ছুটি পেয়ে তারা সেন্ট মার্টিনে বেড়াতে যান।
আটকে পড়া শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘ছুটিতে আমরা এখানে ঘুরতে আসছি। এখন জাহাজ চলাচল না করায় আমরা এখানে আটকা পড়ে গেছি। দ্বীপের আবহাওয়া ভালো থাকলেও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এ কারণে আমাদের আটকে রাখা হয়েছে।’
শুক্রবার দুপুরে দ্বীপের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘দ্বীপের আবহাওয়া খুবই ভালো। এখানে কোনো সমস্যা নেই। এখন রোদ আছে, বাতাসও খুব বেশি একটা নেই, আকাশও মোটামুটি ক্লিয়ার। ঢেউও খুব একটা নেই, তেমন বৃষ্টিও হচ্ছে না। এজন্য মানুষজন আরও অস্থির হয়ে যাচ্ছে। সবাই রাগারাগি করছে যে শিপ ছাড়ে না কেন।’
ফেরার বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কবে নাগাদ ফিরতে পারব, এটা এখনো কনফার্ম না। আমরা ১৮ তারিখ প্রথম জানতে পেরেছি যে ১৯ তারিখ জাহাজ চলবে না। এরপর শুনলাম ২০ তারিখ চলবে না। জাহাজ না চললেও গতকাল স্পিডবোট চালু ছিল, ওটাও আজকে সকালে বন্ধ করে দিয়েছে। এখন শুনছি ২১ তারিখও জাহাজ চলবে না। এরকম একদিন পর পর রাত ১০টার পরে আমরা তথ্য পাচ্ছি।’
এদিকে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে আরও দুটি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়েছেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন রয়েছেন।
এমপি/ আরআই