ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৩, ১৮-১১-২০২৬

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি

ছবি: মেডিকেল পোস্ট

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও এর ফলে সৃষ্ট ওষুধ প্রতিরোধী জীবাণুর ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কোন ধরনের সংক্রমণ ও রোগে অ্যান্টিবায়োটিক প্রয়োজন, সে বিষয়ে চিকিৎসকরা বিস্তারিত তুলে ধরেন।

তারা সতর্ক করে বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে সেবন করলে শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই কেবল প্রয়োজন হলেই নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী অ্যান্টিবায়োটিকের সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অ্যান্টিবায়োটিকের বিভিন্ন শ্রেণিবিন্যাস তুলে ধরে বলেন, ‘সেকেন্ড লাইন’ ও ‘রিজার্ভ গ্রুপের’ অ্যান্টিবায়োটিক অত্যন্ত সংবেদনশীল। এসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়বে।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন