ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে সিএমই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪২, ২৪-১১-২০২৬

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে সিএমই অনুষ্ঠিত

ছবি: মেডিকেল পোস্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর কন্টিনিউয়িং মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে। এতে রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও এর চিকিৎসাগত প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

গতকাল (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা: কালাইআরসান রাজা। তিনি ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনায় রোবটিক সার্জারির বিভিন্ন প্রযুক্তিগত দিক, ব্যবহার ও অগ্রগতি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা: আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা: আতিয়ার রহমান, অধ্যাপক ডা: আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: জান্নাতুল ফেরদৌস, হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সাইফ উদ্দিনসহ বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জন ও রেসিডেন্ট চিকিৎসকরা।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন