শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৯, ১৩-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮৯ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) মারা গেছেন ১৪২ জন। এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
এমপি/ আরআই