ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেলেন ৫৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৬, ০৯-০৮-২০২৬

মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেলেন ৫৪ কর্মকর্তা

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কারিগরি (মেডিকেল) শাখার ৫৪ কর্মকর্তাকে মেডিকেল অফিসার (৯ম গ্রেড) পদ থেকে সহকারী পরিচালক (কারিগরি/ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ/পদোন্নতি/টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির ১৩ ও ১৪ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ৬ষ্ঠ গ্রেডের ৩৫,৫০০–৬৭,০১০ টাকা বেতন স্কেলে সহকারী পরিচালক (কারিগরি/ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে থাকা তালিকায় বিভিন্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, এমসিএইচটিআই, পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নাম রয়েছে। তাদের মধ্যে পরিচালক, উপপরিচালক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী পরিচালক হিসেবে নিজ বেতনে দায়িত্ব পালন করা কর্মকর্তারাও রয়েছেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন