ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১২, ০২-০৯-২০২৬

স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব

ছবি: মেডিকেল পোস্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম বেঞ্জামিন রিয়াজী। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছেন ডা: এ এন এম বজলুর রশীদ।

বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দেয়।

জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পাওয়া ডা: এ এন এম বজলুর রশীদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন। তাকেও পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্ণিত কর্মকর্তাকে সরকারের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তার নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমপি/ আরআই

আরও পড়ুন