ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি পালন করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৪, ১৩-১০-২০২৬

১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধমূলক কর্মসূচি পালন করা হবে

ছবি: মেডিকেল পোস্ট

ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার প্রতিরোধমূলক কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী ৭ নভেম্বরের গ্রাম পুলিশ সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ব্যাপক মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবারে স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে প্রতিরোধমূলক কার্যক্রম চলমান থাকবে।

এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন