ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৪, ২৮-০৮-২০২৬

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯ চিকিৎসক

ছবি: মেডিকেল পোস্ট

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অর্থোপেডিক সার্জারি বিভাগের ৯ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত শিথিলের পরিপ্রেক্ষিতে তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন—জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা: রফিক আহমেদ, একই প্রতিষ্ঠানের ডা: মো. মাসুদুর রহমান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা: মুহাম্মদ ফারুকুল ইসলাম।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত ডা: মো. সফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত ডা: মো. মহাফিল হক, নিটোরের সহযোগী অধ্যাপক ডা: মো. আবু আউয়াল শামীম, রংপুর মেডিকেল কলেজের ডা: মো. আশফাকুর রহমান, জামালপুর মেডিকেল কলেজের ডা: আবু হাসানাত মোস্তফা জামাল এবং ডা: এস এম রোকনুজ্জামান অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত আগের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন