ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

বিমানবন্দরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩১, ১৫-১১-২০২৬ | আপডেট: ৪:১৫, ১৫-১১-২০২৬

বিমানবন্দরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোশাররফ

ছবি: মেডিকেল পোস্ট

দেশে ফেরার পথে সিঙ্গাপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, বর্তমানে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসা শেষে রোববার তার দেশে ফেরার কথা ছিল।

এমপি/ আরআই

আরও পড়ুন