শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০, ১৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
রোববার (১৫ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার শিপন মিয়া জানান, বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে জরুরি বিভাগের পেছনের অংশে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
শিপন মিয়া আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় বা স্থায়ী ঠিকানা জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এমপি/ আরআই