শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩০, ১৫-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান সংগঠনটির সভাপতি ডা: মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা: এ এম শামীম।
বিবৃতিতে বলা হয়, গত ৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনার খানজাহান আলী রোডে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনায় সংগঠনের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিপিএইচসিডিএ বলছে, মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, রোগীর ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং মর্যাদাও সমুন্নত রাখতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর বেলা একটার দিকে খুলনা শহরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ঢুকে চায়নিজ কুড়াল দিয়ে ভাঙচুর চালান পাঁচ যুবক।
এমপি/ আরআই