ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে মুনাফার পূর্বাভাস বাড়াল এলিভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২২, ২১-১০-২০২৬

চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে মুনাফার পূর্বাভাস বাড়াল এলিভ্যান্স

ছবি: মেডিকেল পোস্ট

চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে রাখার সাফল্যে ২০২৬ সালের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান এলিভ্যান্স হেলথ।

বুধবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছর শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা কমপক্ষে ২৯ ডলার হতে পারে। এর আগে পূর্বাভাসে এই মুনাফা কমপক্ষে ২৭ ডলার ধরা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকেরা গড়ে শেয়ারপ্রতি ২৭ দশমিক ২৩ ডলার বার্ষিক মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন। নতুন পূর্বাভাস সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক বছরগুলোতে সরকারি সহায়তাপুষ্ট স্বাস্থ্যবিমা কর্মসূচিতে আচরণগত স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত ওষুধের চাহিদা বৃদ্ধির কারণে বাড়তি ব্যয়ের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এলিভ্যান্সের মেডিকেল লস রেশিও ছিল ৯০ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ প্রিমিয়াম থেকে আয় করা প্রতি ১০০ ডলারের মধ্যে ৯০ দশমিক ৬ ডলার চিকিৎসাসেবায় ব্যয় হয়েছে। বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ।

এমপি/ আরআই

আরও পড়ুন