ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

২০৩১ সাল পর্যন্ত বছরে ৫ শতাংশ প্রবৃদ্ধি চায় নোভার্টিস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ১৯-১১-২০২৬

২০৩১ সাল পর্যন্ত বছরে ৫ শতাংশ প্রবৃদ্ধি চায় নোভার্টিস

ছবি: মেডিকেল পোস্ট

২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর ওষুধ বিক্রিতে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লন্ডনে বার্ষিক বিনিয়োগকারী সম্মেলনের আগে নতুন মধ্যমেয়াদি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত স্থির বিনিময় হার বিবেচনায় প্রতি বছর নিট বিক্রিতে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে তারা।

এর আগে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর বিক্রিতে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল নোভার্টিস। নতুন লক্ষ্যমাত্রায় প্রবৃদ্ধির হার আগের পূর্বাভাসের নিম্নসীমায় রাখা হয়েছে।

এমপি/ আরআই

আরও পড়ুন