শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:২৭, ৩১-০৭-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়ে ২৮ দশমিক ৯৫ বিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ দশমিক ৭৯ বিলিয়ন রুপি। একই সময়ে রাজস্ব ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৫৩ বিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ত্বকের রোগ, ক্যানসার এবং অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত ওষুধের বিক্রি ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। মোট রাজস্বের ২১ দশমিক ৯ শতাংশ এসেছে এ খাত থেকে।
বিশ্লেষকদের মতে, এ প্রান্তিকে কোম্পানির প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল ভারতের বাজার। বিশেষায়িত ওষুধের নতুন পণ্য বাজারে আনার ফলে দেশীয় বাজারে বিক্রি ১৬ শতাংশ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি প্রায় অপরিবর্তিত ছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক অরগানন অধিগ্রহণের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এককালীন ২ বিলিয়ন রুপি ব্যয়ও এ প্রান্তিকে হিসাবভুক্ত করেছে সান ফার্মা। কোম্পানিটি ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে অরগানন অধিগ্রহণের পরিকল্পনা করছে, যা বাস্তবায়িত হলে এটি হবে কোনো ভারতীয় ওষুধ কোম্পানির সবচেয়ে বড় আন্তর্জাতিক অধিগ্রহণ।
এ ছাড়া স্থূলতা ও ডায়াবেটিসের দ্রুত সম্প্রসারিত বাজারকে লক্ষ্য করে নোভো নরডিস্কের বহুল ব্যবহৃত ওষুধ ওয়েগোভি ও ওজেম্পিক-এ ব্যবহৃত সক্রিয় উপাদান সেমাগ্লুটাইডের জেনেরিক সংস্করণ তৈরির কাজও এগিয়ে নিচ্ছে সান ফার্মা।
এমপি/ আরআই