ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর
Scroll
প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ড. মুহিত
Scroll
আইইডিসিআরের পরিচালককে মারধর, ড্যাব নেতার পদ স্থগিত
Scroll
বিগত সময় স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু
Scroll
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের
Scroll
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
Scroll
দেশের খাদ্যব্যবস্থাকে জনস্বাস্থ্যের উপযোগী করে তোলা প্রয়োজন: খাদ্যমন্ত্রী
Scroll
নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ
Scroll
৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা
Scroll
৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্যখাতে ৭০ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

আইইডিসিআরের পরিচালককে মারধর, ড্যাব নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৫, ২৮-১০-২০২৬

আইইডিসিআরের পরিচালককে মারধর, ড্যাব নেতার পদ স্থগিত

ছবি: মেডিকেল পোস্ট

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালককে মারধরের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইনবিষয়ক সম্পাদক ডা: জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল এ তথ্য জানান।

এর আগে, বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক ডা: কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ ওঠে ডা: জাহিদ হাসানের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে পরিচালকের শার্ট ধরে টানাহেঁচড়া করার দৃশ্য দেখা যায়।

অভিযুক্ত ডা: জাহিদ হাসান ড্যাবের আজীবন সদস্য ও সহ-আইনবিষয়ক সম্পাদক। পরিচালকের চাকরির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ড্যাবের মহাসচিব।

এমপি/ আরআই

আরও পড়ুন