ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৭, ২৮-১০-২০২৬

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ছবি: মেডিকেল পোস্ট

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ঢাকা বিভাগে (সবচেয়ে বেশি) ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২১৪ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি কর্পোরেশনসহ) ১৯২ জন, খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন