ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

এনআইসিভিডির নতুন পরিচালক হলেন ডা: ইব্রাহীম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৯, ২৮-১০-২০২৬

এনআইসিভিডির নতুন পরিচালক হলেন ডা: ইব্রাহীম চৌধুরী

ছবি: মেডিকেল পোস্ট

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান (চলতি দায়িত্ব)।

গতকাল (২৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনআইসিভিডির সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ডা: আবদুল ওয়াদুদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে, অধ্যাপক ডা: মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। ১৭তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি।

এমপি/ আরআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন