শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৩, ২৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, অধ্যাপক কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় আট থেকে নয়জন ব্যক্তি তার কক্ষে ঢোকেন। তারা তাকে চেয়ার থেকে টেনে তুলে মারধর শুরু করেন।
এ বিষয়ে অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, ড্যাবের কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।
তবে ড্যাবের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল।’
মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন ঘটনার সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।’
এদিকে, মারধরের সময় ওই কক্ষে উপস্থিত থাকা একজন জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান, যারা মারধর করেছেন, তাদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ‘আমি ঢাকার বাইরে থাকায় এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। আর কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এমপি/ আরআই