ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম

Scroll
স্বাস্থ্যখাতে দুর্নীতি দমনে সরকার অঙ্গীকারবদ্ধ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Scroll
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন
Scroll
টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর
Scroll
প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ড. মুহিত
Scroll
আইইডিসিআরের পরিচালককে মারধর, ড্যাব নেতার পদ স্থগিত
Scroll
বিগত সময় স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
Scroll
হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু
Scroll
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের
Scroll
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
Scroll
দেশের খাদ্যব্যবস্থাকে জনস্বাস্থ্যের উপযোগী করে তোলা প্রয়োজন: খাদ্যমন্ত্রী
Scroll
নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ
Scroll
৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা
Scroll
৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Scroll
স্বাস্থ্যখাতে ৭০ হাজার কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৭, ২৮-১০-২০২৬ | আপডেট: ৭:০৪, ২৮-১০-২০২৬

টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রতিমন্ত্রীর

ছবি: মেডিকেল পোস্ট

টেকসই চক্ষুসেবা নিশ্চিতে সরকার, আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থা, হাসপাতাল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় স্থায়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে কমিউনিটি ওনারশিপ এবং কমিউনিটি পার্টিসিপেশনের বিকল্প নেই। সরকারের একাই নয় বরং আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থা, হাসপাতাল এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘রাজশাহী আই হেলথ ফ্রেমওয়ার্ক বিষয়ক অংশীজন পরামর্শ সভা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে চাই—যা শুধু আজকের দিনের জন্য নয়, আগামী ৫, ১০ বা ২০ বছর ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করতে পারে। সরকারি স্বাস্থ্যকর্মীদের আই কেয়ারের ওপর মৌলিক প্রশিক্ষণ দিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রমের সাথে যুক্ত করতে পারলে একটি স্থায়ী ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে।’

চক্ষু খাতের অগ্রগতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা জাতীয় কমিটমেন্ট অর্জনের জায়গায় পৌঁছাতে পেরেছি। প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতনভাবেই এই কমিটমেন্টে স্বাক্ষর করেছেন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং দেশি-বিদেশি সব স্টেকহোল্ডারদের সাথে নিয়ে চক্ষু খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, গ্রুপ ওয়ার্ক এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। রাজশাহী বিভাগের এই ফ্রেমওয়ার্ক সফল হলে ভবিষ্যতে অন্যান্য বিভাগেও একই মডেলের মাধ্যমে কাজ সম্প্রসারণ করা সহজ হবে।

এতে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহসিন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট (আই হেলথ) ডা: রাহুল আলী, অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা: তৌহিদুর রহমান, মহাসচিব অধ্যাপক সানি রেইন নিউটন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: সৈয়দ মাহবুব উল কাদির প্রমুখ।

এমপি/ আরআই

আরও পড়ুন