ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৩ কার্তিক ১৪৩৩, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৮, ১৭-১০-২০২৬

শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

ছবি: মেডিকেল পোস্ট

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিজ কক্ষে ধূমপান করতে দেখে এক চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন দেখতে পান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিকভাবে শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এমপি/ আরআই

আরও পড়ুন