ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

হৃদরোগে মারা গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৬, ১৭-১০-২০২৬

হৃদরোগে মারা গেলেন বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন

ছবি: মেডিকেল পোস্ট

ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১১ সালে বিসিবিতে যোগ দেন মোসাদ্দেক। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন।

এমপি/ আরআই

আরও পড়ুন