শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮, ১৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শনিবার (১৭ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিয়াচর এলাকায় ওয়াপদা খালের পাশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও খালের আশপাশের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এমপি/ আরআই