শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৪, ১৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কারখানাটির হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আসেন। কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় শ্রমিকেরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় গণমাধ্যম সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এমপি/ আরআই