শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৮, ১৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমআরএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, অর্থ সম্পাদক অন্তু মুজাহিদ ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক নাজমুল হক। অন্যদিকে, অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব, সহকারী জেনারেল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. মাইন উদ্দিন আকাশ, মার্কেটিং ইনচার্জ মো. মিরাজুল ইসলাম মিরাজ, করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ মো. আব্দুল্লাহ আল মামুন ও মেহেদি হাসান হিমেল।
হাসপাতালটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম রাকিব বলেন, অরোরা স্পেশালাইজড হাসপাতাল অভিজ্ঞ ও খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল। ১৫০ শয্যাবিশিষ্ট ১৯ তলা ভবনে পরিচালিত এ হাসপাতালে আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) সনদপ্রাপ্ত ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি সুবিধার পাশাপাশি রয়েছে তিন টেসলা এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ এবং ডায়ালাইসিসসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা।
তিনি আরও বলেন, মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতে হাসপাতালটি প্রতিশ্রুতিবদ্ধ।
এমআরএর সভাপতি ফখরুল ইসলাম বলেন, পেশাগত কারণে সাংবাদিকরা স্বাস্থ্য নিয়ে অনেক অসচেতন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নিজের শরীরের প্রতিও যত্ন নিতে সময় পান না। তাই এমআরএ মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অরোরা হাসপাতালের সঙ্গে এই সমঝোতা করেছে।
উল্লেখ্য, এ চুক্তির মাধ্যমে এমআরএর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারেও এ চুক্তি ভূমিকা রাখবে।
এমপি/ আরআই