শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮, ১৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
হাসপাতালের পুরোনো ভবনের ছাদে লাগানো ঔষধি গাছের মধ্যে রয়েছে অ্যালোভেরা, পাথরকুচি, উলটকম্বল, অন্তমূল, মিল্কবুশ ও নিশিন্দা। এ ছাড়া আপেল, কমলা, মাল্টা, পেয়ারা, আম, জাম ও আমড়াসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। কিছু গাছে রোপণের এক বছরের মধ্যেই ফল ধরেছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা জানান, বাগানটি দেখে তারা ঔষধি গাছ সম্পর্কে জানতে পারছেন এবং বাড়িতে ফলজ ও ভেষজ গাছ লাগাতে উৎসাহিত হচ্ছেন।
হাসপাতালের ন্যাচারাল মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা: জি.পি. সাহা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ্দ করা অর্থে সরকারি নির্দেশনায় বাগানটি তৈরি করা হয়েছে। এটি মূলত প্রদর্শনীর জন্য, যাতে রোগী ও স্বজনেরা বিভিন্ন ঔষধি গাছের পরিচিতি ও ব্যবহার সম্পর্কে জানতে পারেন। এ জন্য বাগানে একজন মালি রয়েছেন, যিনি গাছগুলো চিহ্নিত করা ও সেগুলোর গুণাগুণ সম্পর্কে দর্শনার্থীদের জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বাসাবাড়ির পাশাপাশি হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদেও বাগান করার প্রবণতা বাড়ছে। তবে ছাদে বাগান করার আগে ভবনের ভার বহনের সক্ষমতা যাচাই করা জরুরি। পাশাপাশি ছাদ পরিষ্কার রাখা, উপযুক্ত গাছ নির্বাচন এবং গাছের উচ্চতা নিয়ন্ত্রণের বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি জানান, ছাদবাগানিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া গেলে এ ধরনের বাগান আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
এমপি/ আরআই