শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫, ২৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধনবিহীন ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার বিষয়টি উঠে আসে।
এ সময় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী, মেসার্স নিউ মা মনি মেডিসিন শপ, মেসার্স টু স্টার মেডিসিন শপ, মেসার্স মুন স্টার ফার্মেসি, লোকনাথ ফার্মেসি, মেসার্স লোকনাথ মেডিসিন শপ ও মমতা মেডিসিন কর্নারকে জরিমানা করা হয়। ছয়টি মামলায় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন কয়েকটি ফার্মেসিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, ভেজাল ওষুধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমপি/ আরআই