শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮, ২৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময় নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
এমপি/ আরআই