শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৬, ২৮-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ শাকুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা: মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা: মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো. মুজিবুর রহমান হাওলাদার, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এম এ কে আজাদ।
আয়োজকরা জানান, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিউরো রিহ্যাবিলিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পুনর্বাসনসেবা রোগীদের দীর্ঘমেয়াদি সুস্থতা ও সামাজিক জীবনে পুনরায় অংশগ্রহণে সহায়তা করে।
তাদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।
এমপি/ আরআই