শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১৮, ২৭-১০-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
গতকাল (২৬ অক্টোবর) পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগ এ তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এ বছর হাম-সংশ্লিষ্ট পাঁচটি মৃত্যুর খবর জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ। তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সিডিসির তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলতি বছরে মোট ৪ হাজার ৫৮৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর সিডিসি জানিয়েছিল, পেনসিলভানিয়ায় হামের প্রাদুর্ভাব তদন্তে সহায়তার জন্য অতিরিক্ত সহায়তা পাঠানো হবে।
এমপি/ আরআই