শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৯, ০৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসকরা মন্ত্রীকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।
এমপি/ আরআই