শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯, ০৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। তাকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।
জানা যায়, গত ৩ নভেম্বর সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তার দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডা: শাহতা জারাব সালেহীন যোগদানের পর দায়িত্বে অবহেলা ও নানা অনিয়মের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। এতে কালকিনি ও ডাসার উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর কয়েক হাজার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিকরা এসব বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দিতে রাজি হতেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের কথা জানান। তার বদলির খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে, অনিয়মের অভিযোগে ওই কর্মকর্তাকে বদলি করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধারা।
এমপি/ আরআই