শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০, ০৬-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটের ‘অ্যাক্রেডিটেড মেডিকেল সেন্টার’ বিভাগে কেন্দ্রগুলোর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়।
তালিকায় থাকা মেডিকেল সেন্টারগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত। ঢাকার মতিঝিল, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, উত্তরা, ধানমন্ডি, মগবাজার, মহাখালী ও তেজগাঁওয়ের বিভিন্ন মেডিকেল সেন্টার রয়েছে এতে। এ ছাড়া গাজীপুরের একটি মেডিকেল সেন্টারও তালিকাভুক্ত হয়েছে।
অনুমোদিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ওয়াদি হেলথ চেকআপ, মেডিনেট মেডিকেল সার্ভিসেস, রামিন হেলথ সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক ও পারফেক্ট মেডিকেয়ার।
এ ছাড়া ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, ডেল্টা হেলথ কেয়ার, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, পুষ্প ক্লিনিক, এলবি হেলথকেয়ার, ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইচি হাসপাতাল ও শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার তালিকায় রয়েছে।
তালিকায় আরও রয়েছে ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ইশতিয়াক মেডিকেল সেন্টার, মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্মার্ট মেডিকেল সেন্টার, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কেয়ার ওয়েভ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, জারা হেলথ কেয়ার, এভারগ্রিন মেডিকেল সেন্টার ও ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।
এ ছাড়া হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, সুরক্ষা মেডিকেল সেন্টার, ল্যাব কোয়েস্ট লিমিটেড, স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার, ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড, আল-জামী ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান প্লাস মেডিকেল সেন্টার, ভিটা হেলথ মেডিকেল, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার, মেডিফ্লাই হেলথ সার্ভিসেস, পিওর হেলথ মেডিকেল সেন্টার ও সানমুন মেডিকেল সেন্টারও অনুমোদিত তালিকায় রয়েছে।
এফডব্লিউসিএমএসের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত কেন্দ্রগুলো স্থানীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত। পাশাপাশি মালয়েশিয়ান প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রয়োজনীয় নিরীক্ষা প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে।
মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্স (ই-ভিডিআর) আবেদনের প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা ও পদ্ধতিগত বাধা দূর করার দাবি রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে ওঠার মধ্যেই এ তালিকা প্রকাশ করা হলো।
এমপি/ আরআই