শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৫, ১০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আয়োজিত ‘কার্ডিয়াক পুনর্বাসন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা: বিটু বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির ১ দশমিক ০১ শতাংশ। দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে এটিই সর্বোচ্চ বরাদ্দ। এ বিনিয়োগ জনকল্যাণমুখী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে কেবল রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং সুস্থ জীবনযাপনে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর সমান গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মানুষকে সচেতন করবেন।
পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা: মোহাম্মদ সাইফুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সোসাইটির সদস্যসচিব অধ্যাপক ডা: এ এফ খবীরউদ্দিন আহমেদ।
এতে আরও বক্তব্য দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আকরাম আহসান জুয়েল, ভারপ্রাপ্ত পরিচালক ডা: সাইফুল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তফা জাহিদ কামাল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো. বদর উদ্দিন ও নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুহাম্মদ সাইফুল হাসান।
এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো. জহিরুল হক, ডা: মীর নূর-উস সাদ, ডা: মো. মাহমুদুল হক রিপন প্রমুখ।
এর আগে, একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
এমপি/ আরআই