শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫০, ১০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা নগরীর সাতরাস্তা মোড় সংলগ্ন বিএমএ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা নিয়মিত ঘটছে। এতে চিকিৎসকরা হেনস্তার শিকার হচ্ছেন। চিকিৎসকদের পাশাপাশি নার্স ও কর্মকর্তা-কর্মচারীরাও আতঙ্কে দিন পার করছেন।
তারা বলেন, বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটছে। অথচ এসব প্রতিষ্ঠানে মানুষ চিকিৎসা নিতে আসেন। তাই স্বাস্থ্যসেবার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত না হলে অনতিবিলম্বে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের ড্যাবের সাধারণ সম্পাদক ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোস্তফা কামাল, সহকারী পরিচালক ডা: কাজী আহসান হাবীব, হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, তাজ ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কেউ অভিযোগ না করলেও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ মাঠে রয়েছে। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করতে চাই। পাশাপাশি এ ধরনের ঘটনা ঘটলে পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমপি/ আরআই