শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮, ১০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে স্যান্ডোরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ২৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগে, ২০১৬ সালের নভেম্বরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৪ মার্চ স্যান্ডোর পরিচালিত ডায়ালাইসিস কেন্দ্রের কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে ডায়ালাইসিস মেশিন কেনার জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। উন্নতমানের ডায়ালাইসিস মেশিন দেশে আসার পর সেগুলো হাসপাতালে স্থাপন করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন ডায়ালাইসিস মেশিন কেনা ও হাসপাতালে স্থাপন করতে সরকারের প্রায় ছয় মাস সময় লাগতে পারে। এ সময়ে সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা যাতে ব্যাহত না হয়, তা বিবেচনায় নিয়ে স্যান্ডোরের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নতুন মেশিন স্থাপন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত স্যান্ডোরের মাধ্যমেই সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা চালু থাকবে।
এমপি/ আরআই