শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮, ১০-১১-২০২৬
ছবি: মেডিকেল পোস্ট
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অবরুদ্ধ দুই সাবেক নেতা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা: শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা: নাহিদ রানা।
শিক্ষার্থী ও চিকিৎসকদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে। পরিচালকের সঙ্গে ওই দুই নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের অবরুদ্ধ করে রাখা হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ বলেন, তারা দুই বছরের জন্য বহিষ্কৃত ছিলেন। মঙ্গলবার ইন্টার্নশিপের আবেদনের জন্য এসেছিলেন। পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় তারা অবরুদ্ধ হন।
তিনি আরও বলেন, তাদের রাজপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে।
এমপি/ আরআই